৪ মে ২০২৬

চার দিনে দেশে এসেছে ৬১৭৩ কোটি টাকা রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম
চার দিনে দেশে এসেছে ৬১৭৩ কোটি টাকা রেমিট্যান্স

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি