৭ মে ২০২৬

চার দেশ সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চার দেশ সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চারটি দেশ সফরে ১২ দিনের জন্য ঢাকা ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্ল্যাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, তিন দেশ সফর শেষে ভারত হয়ে তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেয়াদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম একসঙ্গে চারটি দেশ সফরে যাচ্ছেন।

জাপানে দ্বিপাক্ষিক বৈঠক, একটি সমঝোতা স্মারকসহ আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়ে সেখান থেকে ৩১ মে শুক্রবার সকালে সরাসরি সৌদি আরব যাবেন তিনি। ওইদিনই সৌদি আরবে অনুষ্ঠিত ১৪তম ওআইসি সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শনি ও রোববার সৌদি আরবে অবস্থা করবেন এবং পবিত্র ওমরাহ পালন ও মহানবী (সাঃ) এর পবিত্র রওজা শরীফ জিয়ারত করবেন। এরপর সেখান থেকে পরের দিন ৩ মে সোমবার প্রধানমন্ত্রী যাবেন ফিনল্যান্ডে। সফরের এই অংশটুকু হবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত।

সেখান থেকে ৭ মে শুক্রবার সকালে নয়াদিল্লির উদ্দেশে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড ত্যাগ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ৩০ মে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ করা হলেও তিনি যেতে পারেননি। সে কারণেই পরবর্তী সপ্তাহে ফিনল্যান্ড থেকে ফেরার পথে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ৮ মে শনিবার বিকেলে ঢাকায় ফিরবেন।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ফিনল্যান্ডেই ঈদ পালন করবেন প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান নেই। তবে সেখানে ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি’র মেয়েকে দেখতে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ভারত হয়ে দেশে ফিরবেন ৮ জুন শনিবার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি