৭ মে ২০২৬

চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চাঁদপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণরোধে জনসচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সিভিল সার্জন জানান, দুইদিন আগে পুলিশ সুপার তার নমুনা দেন। সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন।

উল্লেখ্য, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি