৭ মে ২০২৬

চাঁদপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাঁদপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

বাংলাপ্রেস অনলাইন: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক হাসানুজ্জামান জানিয়েছেন, নিহতরা হলেন রণজিত মুজমদার (৪৫), আবুল কালাম (৬৫), জান্নাতুল ফেরদৌস মনি (৩৫), রোমান হোসেন (১০), স্বপন (২৭) ও শাহজাহান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি