৫ মে ২০২৬

চাঁদ দেখা যায়নি,পবিত্র শব-ই-মেরাজ ২২ মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চাঁদ দেখা যায়নি,পবিত্র শব-ই-মেরাজ ২২ মার্চ

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র শবে মিরাজ আগামী ২২ মার্চ রবিবার দিবাগত রাতে পালিত হবে। আজ সোমবার বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে ১৪৪১ হিজরির রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২২ মার্চ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শব-ই-মেরাজ পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি।

এজন্য আজ (মঙ্গলবার) জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২২ মার্চ পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি