চাঁদ দেখা যায়নি, সৌদিতে শুক্রবার থেকে রোজা শুরু

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের আকাশে আজ বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অথাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।
সে দেশের চাঁদ পর্যবেক্ষকরা এমনটাই জানিয়েছেন। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হবে।
এদিকে রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
এবার করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবের মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে।
ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। তবে সৌদি আরবে সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক স্থানে রোজা পালন ও ঈদ উদযাপন করা হয়।
বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য শুক্রবার (২৪শে এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
সঙ্গীত একাডেমি