২৬ জুন ২০২৬

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার
বাংলাপ্রেস ডেস্কঃ দেশের কোথায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার (১২ মে) সন্ধ্যায়, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। দেশের কোথাও ১৪৪২ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১৩ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর, আগামী শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এসময় তিনি বলেন, 'বুধবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে ঈদের নামাজ মসজিদেই আদায় করতে হবে সবাইকে।' ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত বছরের মত এবারও কোন ঈদগাহে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। সারা দেশে মসজিদে ঈদের নামাজ আদায় করার নির্দেশনা রয়েছে। এছাড়াও মহামারির কারণে ঈদের জামাত শেষে কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০.৪৫ মিনিটে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি