৫ মে ২০২৬

চাঁদ দেখা যায়নি : ২৯ মার্চ পালিত হবে শবেবরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চাঁদ দেখা যায়নি : ২৯ মার্চ পালিত হবে শবেবরাত

বাংলাপ্রেস ডেস্ক: আজ রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার।

মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেব অনুযায়ী পবিত্র শবেবরাত পালিত হবে আগামী ২৯ মার্চ সোমবার।

আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।

শবেবরাত পালিত হয় আরবি শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। হিসেব অনুযায়ী আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পালিত হবে শবেবরাতের রাত। বাংলাদেশে নির্বাহী আদেশে শবেবরাতে পরদিন সরকারি ছুটি। তাই এবার ছুটি পড়ছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

শাবান মাস শেষ হলেই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। এ মাস শেষ হলে অনুষ্ঠিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি