চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হবে।
শনিবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে রমজান শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। শনিবার থেকেই মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান শুরু হয়েছে। গত বছর করোনার কারণে দেশের মসজিদগুলোতে সর্বোচ্চ ২০ জন তারাবির নামাজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছিল। তবে এবার এখনও পর্যন্ত কোনো ধরনের বিধি নিষেধ দেয়া হয়নি। তবে দেশের সকল মসজিদে একই নিয়মে তারাবির নামাজ পড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি