
বাংলাপ্রেস ডেস্ক: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল প্রথম রোজা। শুরু হলো মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। চট্টগ্রামে চাঁদ দেখার পরে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানানো হয়।
মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে বুধবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামী ৭ ই মে জুমাতুল বিদা এবং ৯ই মে রাতে পবিত্র শবে কদর।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্ত নামাজ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে, মঙ্গলবার থেকেই রোজা পালন করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]