চাঁদ দেখা গেছে ১২ আগস্ট ঈদুল আজহা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জাতীয় ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ।
এর আগে গতকাল সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। আগামী ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত রমজান মাসের শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি চাঁদ দেখতে না পাওয়ার ঘোষণা দেন। পরে রাত ১০টার পর আবার বৈঠক করে চাঁদ দেখা যাওয়ার কথা বলে পরের দিন ঈদ উদযাপনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি