২৮ জুন ২০২৬

চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন
বাংলাপ্রেস ডেস্ক :আনুষ্ঠানিক উদ্বোধনের দুই মাস না পেরুতেই একে একে খুলে দেয়া হচ্ছে মেট্রোরেলের স্টেশন। এবার চালু হলো উত্তরা সেন্টার স্টেশন। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের মধ্যে খুললো চারটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় এই স্টেশনটি। অন্য স্টেশনগুলোর মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শনিবার উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছে। মার্চের মধ্যে ধাপে ধাপে সব স্টেশন খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলেছে উত্তরা উত্তরের এই স্টেশনটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি