৭ মে ২০২৬

চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড
বাংলাপ্রেস ঢাকা: বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে জাতীয় ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বরে জাতীয় ডেবিট কার্ড সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমেই ডুয়েল কারেন্সি (টাকা-রুপি) ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংকে এই কার্ড চালুর বিষয়ে পাইলটিং করছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র বলেন, ধারণা করা হচ্ছে, আগামী ১ নভেম্বর জাতীয় ডেবিট কার্ড চালু করা যাবে, তবে এখনও নিশ্চিত নয়। উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলে জানানো হবে। তিনি বলেন, কার্ড চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক পাইলটিং করছে। সোনালি ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকও প্রাথমিক পাইলট কার্যক্রমে সহায়তা করছে। প্রথমে জাতীয় ডেবিট কার্ড চালু করা হবে। পরে এই কার্ডে বিভিন্ন ফিচার যুক্ত করে এর মাধ্যমেই টাকা-রুপিতে লেনদেনের সুবিধা প্রদান করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি