চালকের ভুলেই ঝরলো ১৬ প্রাণ
বাংলাপ্রেস ডেস্ক : সিগন্যাল অমান্য করায় দুই ট্রেনের সংঘর্ষ। চালকের এমন ভুলে, গতকাল গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে অন্তত ১৬ জন মারা গেছেন। গুরুতর আহত ৬২ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় যাত্রা করে তূর্ণা নিশীথা আন্তঃনগর ট্রেন। ব্রাক্ষণবাড়িয়ায় মন্দবাগ রেলস্টেশনে ট্রেনটিকে থামতে সিগন্যাল দেয়া হয়।
একই সময়ে মন্দবাগ স্টেশনে ছিলো সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস। ওই সিগন্যালে ট্রেনটি প্রধান লেন থেকে ১ নম্বর লাইনে যেতে শুরু করে। এসময় ট্রেনটির ৬টি বগি ১ নম্বর লাইনে উঠে যায়। অন্যান্য বগি ১ নম্বর লাইনে যাবার আগেই সিগন্যাল অমান্য করে তূর্ণা নিশীথা। ফলে মধ্যরাতে তূর্ণা নিশীথার একাধিক বগি উদয়ন এক্সপ্রেসের বগির উপর উঠে যায়।
আরো পড়ুন : নিহতের প্রত্যেক পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা দেয়া হবে : রেলমন্ত্রীএতে ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন। আর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজসহ আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সরকারের উর্ধ্বতন কর্মকর্তরা। জানান ঘটনা তদন্তে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রীও। জানিয়েছেন, তূর্ণা নিশীথার চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
সকালে শুরু হয় উদ্ধার তৎপরতা। কয়েকঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হবার পর রেল চলাচল স্বাভাবিক হয়। এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে তূর্ণা নিশীথার চালক এবং সহকারী চালককে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি