৭ মে ২০২৬

চাল আমদানি নিয়ন্ত্রণে শুল্ক বৃদ্ধি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাল আমদানি নিয়ন্ত্রণে শুল্ক বৃদ্ধি
জাতীয় ডেস্ক: বিদেশ থেকে চাল আমদানি নিয়ন্ত্রণ করতে শুল্ক-কর বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে। চাল আমদানির ক্ষেত্রে পাঁচ শতাংশ অগ্রিম করও (অ্যাডভান্স ইনকাম ট্যাক্স) আরোপ করা হয়েছে। আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রাখা হয়েছে। নতুন শুল্ক-কর আরোপের ফলে চাল আমদানির ক্ষেত্রে মোট কর ৫৫ শতাংশে উন্নীত হলো। আজ বুধবার এনবিআর থেকে জারিকৃত এ প্রজ্ঞাপন আজ থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। দেশে বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে বলে বিদেশ থেকে চাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এনবিআরের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘গত ১০ মাসে তিন লাখ তিন হাজার টন চাল আমদানি হয়েছে। এতে দেশি কৃষকরা কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন।’ সম্প্রতি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এবার ধান উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ লাখ টন ধান বেশি উৎপাদন হয়েছে।’ সরকার কৃষকদের ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সীমিত আকারে বিদেশে চাল রপ্তানির চিন্তা করছে বলে জানান কৃষিমন্ত্রী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি