৫ মে ২০২৬

চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে এমপির প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে এমপির প্রস্তাব
বাংলাপ্রেস ডেস্ক: বেকার সমস্যা সমাধানে শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বগুড়ার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। তিনি বলেন, চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে। সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে আইনমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি। বাবলু আরও বলেন, চাকরিজীবী দম্পতি একসাথে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে। পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি