৮ মে ২০২৬

চাকরি ছাড়তে রাজি জবির অব্যাহতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুকুমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাকরি ছাড়তে রাজি জবির অব্যাহতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুকুমার

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর (ভারপ্রাপ্ত ) দায়িত্ব থেকে সুকুমার চন্দ্র সাহা কে ১৮ নভেম্বর অব্যাহতি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরবর্তীতে তাকে ২০ নভেম্বর কেন্দ্রীয় গ্রন্থাগারে বদলী করা হয়। এ বিষয়টি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে নিশ্চিত করা হয়। তিনি এখন আর চাকরি করতে চান না, মানসিক চাপে অসুস্থ।

সুকুমারের বিরুদ্ধে ছিল হাজারো অভিযোগ দেরি করে অফিসে আসা ,কাজ ফেলে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ানো, টেন্ডারের বিনিময়ে কাজের পার্সেন্টেজ নেওয়া এমনকি সাংবাদিকদের ধমক দিয়ে নিউজ না করার জন্য ভয়ভীতি দেখাতেন।

এবিষয়ে সুকুমার চন্দ্র সাহা বলেন, আমি নির্দোষ, আমার ক্যারিয়ার ধ্বংস করা করা হলো। আমি মনে করি ট্রেজারার ইস্যুতে আমাকে সন্দেহ করে জবি প্রশাসন আমার সাথে অবিচার করেছে। কিন্তু আমি কোন তথ্য সাংবাদিকদের দেই নি। প্রশাসন আমায় কোন জবাবদিহিতার সুযোগ দেয় নি! কেউ তো ভিসি স্যারের কাছে আমার নামে মিথ্যা বলেছে, কিন্তু আমি জবির এক্টা টাকাও খাই নি, তবুও আমার সাথে এমন করা হলো! আমার আর চাকরি করার ইচ্ছা নেই। এই মানসিক ধাক্কা আমি সামলাতে পারছি না।

এবিষয়ে জবি ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তরিকুল ইসলাম বলেন, সুকুমার জবির অনেক ক্ষতি করছে, ঢাবির মতো জবিতে মধুর ক্যানটিন হবার বিল পাশ হবার কথা ছিলো, সুকুমার সেটি আটকে দেয়, এতে কার ক্ষতি হয়? জবির ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, সুকুমারের সার্টিফিকেটই জাল, সে জগন্নাথে যা করছে হেরে তো আমার লাইতথাইতে মন চাইতাছে। এ বিষয়ে রেজিস্টার ওহিদুজ্জামানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি