৪ মে ২০২৬

ব্যক্তিভাতা ও কর্মসংস্থান নিশ্চিতের দাবীতে সৈয়দপুর বধির কল্যাণ সংস্থার মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ব্যক্তিভাতা ও কর্মসংস্থান নিশ্চিতের দাবীতে সৈয়দপুর বধির কল্যাণ সংস্থার মানববন্ধন
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি ভাতা এবং সরকারী বেসরকারী ও স্বকর্মসংস্থান নিশ্চিতের দাবীতে নীলফামারীর মানববন্ধন কর্মসূচি পালন করেছে সৈয়দপুর বধির কল্যাণ সংস্থা। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করা হয়। উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বধির সংঘের সভাপতি ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড এ্যাডভোকেসি নেক্সাস (B-scan) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সনজিত কুমার মাঝী। বক্তব্য রাখেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা মোঃ দুলাল হোসেন। উপস্থিত ছিলেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ সফিকুল হক বাবুসহ ৩০ জন সদস্য। এসময় লিফলেট বিতরণ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিবন্ধী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনাকালীন দূর্যোগ তাদেরকে আরও বেশী অসহায় করে তুলেছে। সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ১ হাজার ৫শ' টাকায় উন্নীত হওয়ার কথা থাকলেও তা মাত্র ৭৫০ টাকায় আটকে আছে। তাছাড়া আজও প্রণীত হয়নি সরকারী কর্মসংস্থানে অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ নীতিমালা। দীর্ঘ দিন শিক্ষাঙ্গন বন্ধ থাকা, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মূদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি সকল দিক বিবেচনায় বাজেটে সরকারী বরাদ্দ নিশ্চিতের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। উপদেষ্টা দুলাল হোসেন উপরোক্ত বিষয়ের আলোকে তার বক্তব্য বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও জনশক্তি। তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হলে দেশের উন্নয়ন ধারায় সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তারাও অবদান রাখতে সক্ষম হবে। তাই সরকারী প্রতিশ্রুতি মোতাবেক প্রতিবন্ধী ব্যক্তিভাতা ২ হাজার টাকা এবং সরকারী বেসরকারী ও স্বকর্মসংস্থানে নীতিমালা দ্রুত বাস্তবায়ন করার দাবী জানাই। (ছবি আছে) বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি