১০ আগস্ট ২০২৬

ব্যাট প্যাড কিনতে পেছাচ্ছে বিপিএল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
ব্যাট প্যাড কিনতে পেছাচ্ছে বিপিএল

বাংলাপ্রেস ডেস্ক:   ব্যাট প্যাড কেনার জন্য পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১৭ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার হওয়ার কথা থাকলেও এখন তা হবে ২৪ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বরের পরিবর্তে হবে ২৬ ডিসেম্বর।

এব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াৎ হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ব্যাট–প্যাডসহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনারও ব্যাপার থাকে। এসবের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি।’

তবে বিপিএলের খেলোয়াড় নিলাম পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরই অনুষ্ঠিত হবে। 

বিপিএলের এবারের আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার। তবে যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ২৫০ জনের মতো ক্রিকেটারকে নিলামে তোলা হবে। 

নিলামে ১৩ জন ক্রিকেটার আছেন শ্রীলংকার, ৪৫ জন ক্রিকেটার আছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আছেন ৩০ জন।

নিলামের তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে পীযূষ চাওলাও। 

নিলাম তালিকার বাইরে থেকেও চাইলে যেকোনো সময় বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়া যাবে। তবে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। 

স্থানীয় ক্রিকেটার সরাসরি চুক্তিতে ২ জন এবং নিলাম থেকে অন্তত ১২ জন নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি