৮ মে ২০২৬

ব্যাংক বন্ধ থাকবে যেসব এলাকায়: সিটি নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ব্যাংক বন্ধ থাকবে যেসব এলাকায়: সিটি নির্বাচন
বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি ছয় পৌরসভা ও ৩২ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে ৯ মার্চ সংশ্লিষ্ট এলাকার সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচনী দিনে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটি উপলক্ষে নির্বাচনের দিন এসব এলাকায় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, ৩টি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদের উপনির্বাচনের পাশাপাশি ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১৯টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা এবং উপশাখা বন্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি