৯ আগস্ট ২০২৬

বয়ফ্রেন্ডের কথা অকপটে বলছে তাপসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বয়ফ্রেন্ডের কথা  অকপটে বলছে তাপসী

বাংলাপ্রেস ডেস্ক: প্রেম করছেন তাপসী পান্নু। অবশেষে স্বীকার করেই নিলেন অভিনেত্রী। আকাশে-বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন অবশেষে সত্যি হল। এক সাক্ষাৎকারে অকপট তিনি। এত দিন পাপারাৎজির চোখে পট্টি পরিয়ে কখনও রেস্তরাঁ ডেট, আবার কখনও বা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বিদেশে পাড়ি, কিন্তু পাপারাৎজির সামনে তাপসী ছিলেন ‘স্পিকটি নট’। অবশেষে মুখ খুললেন সেই তিনিই।

তাপসীর কথায়: “কারও কাছে থেকেই লুকোতে চাইনি। গর্বের সঙ্গে জানাচ্ছি আমার জীবনে একজন বিশেষ মানুষ রয়েছেন। কিন্তু সব সময় তা নিয়েই হেডলাইন হবে তা আমি কখনও চাইনা। শুধুমাত্র হেডলাইনের জন্য এ বিষয়ে আমি কথা বলব এমনটা তো হতে পারে না। অভিনেতা হিসেবে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছি আমি। লোকে আমায় অভিনয়ের জন্যই চিনেছে। তাকে তো এ ভাবে বিসর্জন দিয়ে দিতে পারিনা আমি।”

বাবা-মা জানেন? তাপসীর সোজাসাপ্টা উত্তর, “শুধু শুধু বাবা-মা’কে লুকোতে যাব কেন? আমার কাছে পরিবারকে জানাটা খুবই গুরুত্বপূর্ণ।”

মেয়ের সিদ্ধান্তে খুশি তাঁর মা-ও। মুচকি হেসে তাঁর বক্তব্য, “আমি ওকে বিশ্বাস করি। ও যাকেই পছন্দ করুক না কেন, আমি ওকে সমর্থন করব।” তবে এর আগের সম্পর্কগুলো কিন্তু মায়ের কাছে থেকে পুরোপুরি লুকিয়ে গিয়েছিলেন তাপসী। কেন? তাপসীর উত্তর: “আমি নিজে নিশ্চিত না হওয়া পর্যন্ত বাড়িতে কিছু জানাতে চাইনি। অবশেষে হয়েছি। তাই বাড়িতে জানিয়েছি।”

সম্পর্কে রয়েছেন মেনেছেন ঠিকই। কিন্তু প্রতি বারের মতো এ বারেও নিজেই ভালবাসার মানুষের নাম অতি সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। তবে তাঁর প্রেমিক যে কে বলিপাড়ায় তা কারওরই প্রায় অজানা নয়। তিনি অলিম্পিকে রুপোর পদকপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো।

বিয়ের ব্যাপারে এখনই কিছু ভাবতে রাজি নন তাপসী, তবে ‘লাভ অব লাইফ’কে নিয়ে আর যে কোনও লুকোছাপা নয়, তা সাফ জানিয়ে দিয়েছেন ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নু।

বিপি/ আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি