৮ মে ২০২৬

বুয়েট চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে পারে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বুয়েট চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে পারে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করা নিষিদ্ধ আছে, বুয়েট চাইলে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে পারে, এটা তাদের ওপর নির্ভর করবে। সিন্ডিকেট যদি মনে করে বন্ধ করে দিবে তারা বন্ধ করে দিবে এখানে আমরা কোন ইন্টারফেয়ার করবো না। এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতিকে বন্ধ করা যায় না, ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে এটাতো মিলিটারি ডিক্টেটরদের কথা। আমাদের দেশের নেতৃত্ব উঠে এসেছে এই ছাত্ররাজনীতি থেকেই। আমি ছাত্ররাজনীতি করেই প্রধানমন্ত্রী হয়েছি বলেই দেশের ভালো মন্দ চিন্তাটা মাথায় থাকে তাই দেশের জন্য কাজ করে থাকি।

যারা উড়ে এসে বসে তারা আসে ক্ষমতাকে উপভোগ করতে। রাজনীতি একটা শিক্ষার ব্যাপার, প্রশিক্ষণের ব্যাপার, সেটা ছাত্ররাজনীতি থেকে গড়ে উঠে। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরারের মৃত্যুতে ছাত্ররাজনীতি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি