২৬ জুন ২০২৬

বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা
বাংলাপ্রেস ডেস্ক: করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই, খুব শীঘ্রই দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর মুলাইদে এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি। তিনি বলেন, বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই, গ্রাম পর্যায়ের মানুষও বুস্টার ডোজ পাবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস। এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি