৫ মে ২০২৬

‘বুলবুলে’ ক্ষতিগস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ ফখরুলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘বুলবুলে’ ক্ষতিগস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ ফখরুলের

বাংলাপ্রেস ডেস্ক: দেশের উপকুলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ‘বুলবুল’র আঘাতে ৬ জনের প্রাণহানি হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশও করেছেন বিএনপি মহাসচিব।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ নির্দেশ দেন।

ঘূর্ণিঝড়ে ভোলা জেলার লালমোহন উপজেলাসহ বৃহত্তর খুলনা ও বরিশাল জেলায় উপদ্রুত বিভিন্ন উপকুলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদী পশু ও ফসলী জমি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আক্রান্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি এই নির্দেশ দেন।

বিবৃতিতে ফখরুল বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে প্রাণহানীর খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থেকেছে। যুগযুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি-তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট সইবার ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব ঘূর্ণিঝড়ে মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

তিনি উপকুলীয় উপদ্রুত অঞ্চলে অসংখ্য আহত মানুষদের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মানসহ জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণের জন্য দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জোর আহবান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি