বুধবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার নির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনে।
রোববার রাজ্যের বিধানসভার ভোটের ফলাফল গণনা শুরু হয়। এতে ২১৩ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন সোমবার সকালে সর্বশেষ এতথ্য দিয়েছে।
নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হয়েছে ৭৭ আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা পেয়েছে মাত্র একটি আসন। আরেকটি আসন পেয়েছে অন্যরা। এ রাজ্যে ২০১১ ও ২০১৬ সালেও জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি