৬ মে ২০২৬

বুধবার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বুধবার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন শেখ হাসিনা
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এদিন দুপুরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের ‘মিথ’ তৈরি হয়েছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। সাধারণ মানুষ মনে করে, হজরত শাহজালালসহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমির এ আসনটি সকল দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলের প্রধানরা সিলেটের হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ধারা অব্যাহত রাখছেন। সিলেট আলিয়া মাদরাসা মাঠে নৌকার আদলে তৈরি করা হচ্ছে জনসভা মঞ্চ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কয়েকদিন আগে সিলেট গিয়ে বিশেষ বর্ধিত সভা করে যাচ্ছেন। তিনি এ বিভাগের ১৯ আসনের নৌকার প্রার্থীদের বিশেষ নির্দেশনাও দিচ্ছেন। সিলেট জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। নানক বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু হবে। এ জনসভাকে ঘিরে এ বিভাগের মানুষের মধ্যে অন্যরকম উৎসাহ সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন সভানেত্রী। এ উপলক্ষে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত। সিলেট থেকেই শুরু হবে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন, সেই নির্দেশনাই আমরা পালন করতে প্রস্তুত। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা এসে উপস্থিত হবেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি। কারণ সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। সেই নির্বাচনি বার্তা পেতে তৃণমূলের নেতারা সিলেট শহরে আসবেন নেত্রীর কথা শোনার জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাটি সিলেট থেকেই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি