৬ মে ২০২৬

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম
বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সব সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন প্রধানমন্ত্রীর জন্য তার কক্ষটি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া নিচতলাসহ এ ভবনের বিভিন্ন তলার সৌন্দর্য বর্ধনের জন্য সন্ধ্যা পর্যন্ত পিকআপ এবং ভ্যান গাড়িতে করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের ফুলের টব দিয়ে সাজানো হয়েছে।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে প্রথমবারের মতো অফিস করবেন তিনি।

এর আগে মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর প্রথমে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি