বুধবার বিকেলে বসছে বাজেট অধিবেশন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে ভিন্ন প্রেক্ষাপটে কাল বুধবার বসছে সংসদের অধিবেশন। সংক্রমণে ঝুঁকি এড়াতে এবার সীমিত পরিসরে চলবে অধিবেশনের কার্যক্রম।
সংসদ সচিবালয় থেকে এসএমএসের মাধ্যমে যাদের ডাকা হবে, শুধু তারাই অধিবেশনে যোগ দেবেন। বাজেট পেশের দিন কোনো অতিথি এবং সাংবাদিকদেরও এবার আমন্ত্রণ জানানো হবে না। সংক্ষিপ্ত এ বাজেট অধিবেশন শুরুর পরদিন বৃহস্পতিবার সংসদের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। সাধারনত অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসার রেওয়াজ থাকলেও এবারের বিশেষ পরিস্থিতিতে তা আর বসছে না।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৮ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৮ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি