বুদ্ধিজীবী দিবসে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি প্রতিনিধি: বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) -এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা সংগঠনটির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার মোস্তাকিম ফারুকী, সাপ্তাহিক শীর্ষ খবরের আরমান হাসান, বাংলা ট্রিবিউনের সুবর্ণ আসসাইফ, আগামী নিউজের আতিক সিয়াম, নিউজবাংলার প্রতিনিধি মেহেরাবুল ইসলাম সৌদিপ, খোলা কাগজের মুজাহিদ বিল্লাহ, বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান, দৈনিক সমাচারের রিদুয়ান ইসলাম, দেশ সংবাদের আসাদুজ্জামান আপন এবং আলোচিত বাংলাদেশের শাহরিয়ার হোসেন ছাড়াও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ সহ অন্যান্য শিক্ষক এবং কর্মচারী বৃন্দ রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থীদের সাথে আড্ডায় মাতলেন ব্যারিস্টার জাইমা রহমান
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি