বুবলিকে নিয়ে তুর্কি যাচ্ছেন শাকিব
বিনোদন ডেস্ক: ‘ও মেয়ে তোর স্টাইল দেখে হার্টবিট বেড়ে যায়’ শিরোনামের একটি গানসহ ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের মোট তিনটি গানের শুটিং হবে তুরস্কে। এ গান তিনটিতে অংশ নিতে দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলিকে নিয়ে তূর্কি যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ২২ এপ্রিল তারা তুরস্কের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ২২ এপ্রিল তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন ‘পাসওয়ার্ড’ টিম। সেখানে মোট দশ দিনে তিনটি গানের শুটিংয়ে অংশ নিবেন শাকিব খান ও বুবলি। ‘ও মেয়ে তোর স্টাইল দেখে হার্টবিট বেড়ে যায়’ গানটির কথা লিখেছেন সুদিপ কুমার দ্বীপ। সওকত আলী ইমনের সুর ও সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় গায়ক ইমরান।
গুণী নির্মাতা মালেক আফসারীর পরিচালনায় ‘পাসওয়ার্ড’র শুটিং শুরু হয়েছে গত ১ মার্চ। এরই মধ্যে চলচ্চিত্রটির ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। শাকিব খান-বুবলী ছাড়া চলচ্চিত্রটিতে আরো আভিনয় করছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান প্রমুখ। আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা রয়েছে চলচ্চিত্রটি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি