৯ মে ২০২৬

বত্রিশে গিয়ে পিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বত্রিশে গিয়ে পিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন
বাংলাপ্রেস ডেস্ক: ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম রোববার শুনানি শেষে এক বছর আগের ওই মামলা থেকে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন বলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান। তিনি বলেন, ‘আশা করছি সব প্রক্রিয়া সেরে কালকের মধ্যেই তিনি মুক্তি পাবেন।’ আজিজুরকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়। এমন প্রেক্ষাপটে জামিন পেলেন আজিজুর। এদিন সকালে ১০ মাসের একমাত্র সন্তানকে নিয়ে আদালতে আসেন আজিজুরের স্ত্রী চুমকি খাতুন। শুনানির সময় তিনি আদালতে বসে ছিলেন। পরে চুমকি সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী রাজনীতির সাথে জড়িত না। আবেগের বশে সেখানে গিয়েছিলেন। জামিন পেয়েছেন, আমি খুশি।’ জামিন শুনানিতে আজিজুরের আইনজীবী রাখী আদালতে বলেন, ‘আসামি একজন রিকশাচালক। ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। পূর্বের একটা পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজিজুর দিন আনে, দিন খায়। তার রিকশাটাও নিয়ে যাওয়া হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।’ শুনানি শেষে বিচারক এক হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিনের মঞ্জুর করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে তার বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হন কয়েকজন। তাদের মধ্যে ছিলেন রিকশাচালক আজিজুর রহমান। সেদিন সকাল ১১টার দিকে ফুলের তোড়া হাতে ৩২ নম্বরে যান তিনি। ফুলের তোড়ায় লেখা ছিল ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’। তাকে দেখেই বিএনপিকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। একজন লাফিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় রিকশাটিও। কান্নায় ভেঙে পড়েন আজিজুর। সেদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যাত্রাবাড়ী থেকে এসেছি। চারশ টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছি। আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্যি এহানে আইছি।’ পরে পুলিশ তাকে আটক করে এবং এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে তোলে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান। গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউ মার্কেট থেকে সাইন্সল্যাব এলাকায় মিছিলের সঙ্গে যাচ্ছিলেন মো. আরিফুল ইসলাম। দুপুর ২টার দিকে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। তাতে আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তিনি দুই মাস চিকিৎসার পর সুস্থ হন। শনিবার আজিজুরের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পরদিনই অন্য আদালতে শুনানি শেষে আজিজুরের জামিন মঞ্জুর হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি