৫ মে ২০২৬

বসিলার‘জঙ্গি আস্তানা’ থেকে একজন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বসিলার‘জঙ্গি আস্তানা’ থেকে একজন আটক
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বসিলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বসিলার ওই জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে আজ বৃহস্পতিবার ভোরে একজনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মো. ইমরান খান। তিনি জানান, বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। বাড়িটি থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে। পরে বিস্তারিত জানানো হবে। গতকাল বুধবার রাতে শুরু হওয়া ওই অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে র‍্যাব-২ এর টিমসহ র‍্যাবের একাধিক ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চার তলা ওই ভবনটিতে প্রবেশ করে। এরপর ডগ স্কোয়াড দিয়ে ঘিরে রাখা চারতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। দ্বিতীয় তলায় বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করেছে ডগ স্কোয়াড। অভিযান ঘিরে ওই বাড়ির আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে র‌্যাব। যান চলাচল বন্ধ করে এবং এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। জঙ্গি আস্তানা দেখতে আসা উৎসুক জনতাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। র‌্যাবের অন্তত শতাধিক সদস্য অভিযানে অংশ নিয়েছে। বাড়িটির চারপাশ ঘিরে রাখা হয়েছে। র‌্যাবের আশঙ্কা, বাড়িটির ভেতরে জঙ্গি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে। র‌্যাব জানিয়েছে, তারা সবাইকে জীবিত আটকের চেষ্টা করছে। তবে আস্তানায় ঠিক কতজন জঙ্গি থাকতে পারে, ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি