৭ মে ২০২৬

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ৪০ শতাংশ বাড়িভাড়া কমানোর সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ৪০ শতাংশ বাড়িভাড়া কমানোর সিদ্ধান্ত

বশেমুরবিপ্রবি থেকে সংবাদদাতা : করোনা ভাইরাসের প্রভাবের কারণে ১৮ই মার্চ , ২০২০ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ছাড়া সকল কার্যক্রম বন্ধ আছে ।

বন্ধের কারণে বশেমুরবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থী বাসায় অবস্থান করছেন । শিক্ষার্থীদের মেস-হল ভাড়া নিয়ে সোসিয়াল মিডিয়ায় সরগরম হতে দেখা যায় । এরই পরিপ্রেক্ষিতে , গত ১২ মে , ২০২০ ভাইস চ্যান্সেলর দপ্তর হতে জেলা আওয়ামী লীগের সভাপতিকে চিঠি প্রদান করা হয় । চিঠিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকাংশ নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী উল্লেখ করে তাদের মেসভাড়া মানবিক কারণে মওকুফের জন্য আবশ্যক বলে উল্লেখ করা হয় । এরই পরিপ্রেক্ষিতে ড.হাসিবুর রহমান (সভাপতি, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি ও সভাপতি,মেস/বাড়ি ভাড়া সংক্রান্ত কমিটি ) গত ১২ মে , ২০২০ বশেমুরবিপ্রবি প্রেসক্লাব কে জানান, মেস ভাড়া কমানো বা মওকুফের উদ্যোগ নিতে মাননীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ রাজনৈতিক ব্যাক্তিদের লিখিতভাবে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়কে সুপারিশ করেছিলাম, যা ইতোমধ্যেই করা হয়েছে সম্ভবত। এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে গোবরা ও আশেপাশের এলাকার বাড়ির মালিকদের সাথে মিটিং হয় ।

মিটিং শেষে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবকে নজরুল ইসলাম (সহকারী রেজিস্ট্রার ও সদস্য , মেসভাড়া সংক্রান্ত কমিটি) জানান , বাড়ির মালিকেরা এপ্রিল মাস থেকে লকডাউন পরিস্থিতি যে কয়মাস চলবে, ৪০% ভাড়া নিবেনা। তবে মার্চের ভাড়া সম্পূর্ণ দিতে হবে। বিদ্যুৎ বিলটা দিতে হবে। ঈদের পরে নবীনবাগসহ পৌর এলাকার মালিকদের সাথে এই বিষয়ে মিটিং হবে।"

বিপি/আর এল

এই আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি