বশেমুরবিপ্রবির নতুন আরও এক শিক্ষার্থীর করোনা শনাক্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন। নতুন নতুন আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় এবার নতুনকরে করোনা শনাক্ত হল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর।তিনি বশেমুরবিপ্রবির লাইভস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২য় বর্ষের একজন শিক্ষার্থী ।তার পরিবারের অন্য ৩ জন সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
শিক্ষার্থীর মায়ের করোনা উপসর্গ দেখা দিলে গত ১ জুন করোনার পরীক্ষা করান। এরপর ৩ জুন পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরবর্তীতে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেও দূর্ভাগ্যবশত ঐ শিক্ষার্থী, তার বাবা ও তার ছোট বোন করোনায় আক্রান্ত হয়ে পড়েন।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার পরিবারের দুই সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা করোনা জয় করে সুস্থ আছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি