২১ জুন ২০২৬

ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ট্রাভিস হেড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পিএম
ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ট্রাভিস হেড

বাংলাপ্রেস ডেস্ক:    চলমান অ্যাশেজ সিরিজে ট্রাভিস হেড একাই দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে তিনি আরেকটি সেঞ্চুরি আদায় করেছেন এবং রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন।

এই ভেন্যুতে হেড তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং একই সিরিজে ওপেনার হিসেবে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন।

হেডের এই সাফল্যে ১১ জনের অভিজাত তালিকায় যোগ হয়েছে তার নাম; যেখানে ম্যাথু হেইডেন, অ্যালিস্টার কুক, মাইকেল স্ল্যাটার ও জ্যাক হবসের মতো লিজেন্ডরা রয়েছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২৪ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ করেছেন হেড।

২০০২-০৩ মৌসুমে হেইডেনের পর প্রথম অস্ট্রেলীয় ওপেনার হিসেবে হোম অ্যাশেজে তিনটি সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি। পাশাপাশি ডন ব্র্যাডম্যানের ৯৬ বছর পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত হেড ১৬০ বল খেলে ১৬২ রানে অপরাজিত ছিলেন, যেখানে ছিল ২৪টি চার ও ১টি ছক্কা। তিনি অ্যাশেজে যৌথভাবে চতুর্থ দ্রুততম ১৫০ রান করার রেকর্ড গড়েছেন। ব্র্যাডম্যান ১৯৩০ সালে লর্ডসে ১৬৬ বল খেলে ১৫০ রান করেছিলেন।

হেডই একমাত্র ব্যাটার যিনি এই তালিকায় দুইবার জায়গা পেয়েছেন; এর আগে ২০২১ সালে ব্রিসবেনে ১৪৩ বলে ১৫০ রান করেছিলেন। এছাড়া হেড অস্ট্রেলিয়ার পাঁচটি ভিন্ন ভেন্যুতে টেস্ট সেঞ্চুরি করেছেন, যেখানে আগে এই কীর্তি করেছেন স্টিভ স্মিথ, জাস্টিন ল্যাঙ্গার, হেইডেন ও ডেভিড ওয়ার্নার।

হেডের টেস্ট অভিষেক হয়েছিল ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে। ৬৫তম টেস্ট খেলার পথে তিনি অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, পার্থ, মেলবোর্নের পর এবার সিডনিতেও শতক হাঁকালেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি