৬ মে ২০২৬

বর্তমান সরকারের অধীনে জনগণ নির্বাচনে যাবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বর্তমান সরকারের অধীনে জনগণ নির্বাচনে যাবে না
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন হুকার দিয়ে বলেছেন, বর্তমান সরকারের অধীনে জনগণ ও বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কোনো নির্বাচন করতেও দেওয়া হবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে দলটির প্রয়াত যুগ্ম মহাসচিব মহসীন সরকারের স্মরণে এই সভা হয়। ড. মোশাররফ বলেন, একটাই লক্ষ্য এদেশের জনগণের স্বার্থে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেটা করতে হলে এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার- এগুলো সব একটি দাবি। এই একদফা দাবিতে আরও বড় ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করছি। জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে আগামী দিনে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। এজন্য একটি কঠিন আন্দোলন করতে হবে। জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত। যদি এই দেশকে বাঁচাতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে এই সরকারকে হটানো ছাড়া সামনে কোনো বিকল্প নেই। খন্দকার মোশাররফ বলেন, এই আন্দোলন বিএনপির স্বার্থে নয়, ২০ দলীয় জোটের স্বার্থে নয়। এটা জনগণের স্বার্থে। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পৌঁছাতে হবে। সেজন্য একটি গণআন্দোলনের বিকল্প নেই। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি