বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে পণ্য হিসাবে ব্যবহার করছে : মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বাধীনতার ৪৮ বছর পর প্রকৃত রাজাকারদের বাদ দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এই তালিকা করেছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস শোভাযাত্রায় এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে পণ্য হিসাবে ব্যবহার করছে। গণতন্ত্রের চেতনা ও আকাঙ্খা দখলদারি সরকার লুট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, সরকার দেশের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে দেশের গণতন্ত্র মুক্ত হবে না। তাই অন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে জানান বিএনপি মহাসচিব।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি