বড়শিতে ধরা পড়ল ৪৩ কেজি ওজনের মাছ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বড়শিতে ধরা পড়ল ৪৩ কেজি ওজনের ব্ল্যাক কার্প মাছ। কুমিল্লা নগরীর ধর্মসাগর দীঘিতে এই বিশাল মাছটি ধরা পড়ে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপনের বড়শি দিয়ে মাছটি শিকার করেন।
ধর্মসাগর দীঘিতে এতো বড় ওজনের মাছ পাওয়া গেছে খবর খবর পেয়ে মাছটি দেখতে ছুটে যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
আরও পড়ুন> সৈয়দপুরে স্ত্রী হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা ভলু জেলহাজতে
এ সময় তিনি বলেন, ধর্মসাগরে বড় মাছের ঐতিহ্য এখনও টিকে রয়েছে। কুমিল্লা জনপ্রিয় ব্যাংক ও ট্যাঙ্কের জন্যে। কুমিল্লার অনেক দিঘী বা পুকুরে বড় বড় মাছ পাওয়া যায়। তবে দিঘীতে এত বড় মাছ বিরল ঘটনা। ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, বড়শি নিয়ে বসেছি বিকেল ৫টায়। রাত ৮টায় মাছটি ধরা পড়ে। প্রায় ৪০ মিনিট মাছটি পানিতে ছিল। পরে নেটিং করে ওপরে তুলেছি। মাছটির ওজন ৪৩ কেজি ৬০০ গ্রাম। মাছটি এমপি বাহারকে উপহার হিসেবে দেবো। উল্লেখ্য, নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর। ত্রিপুরার রাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে দিঘিটি খনন করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি