৭ মে ২০২৬

বর্ষবরণের খরচ জবির করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ব্যয় করবে প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বর্ষবরণের খরচ জবির করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ব্যয় করবে প্রশাসন

জবি থেকে সংবাদদাতা : পহেলা বৈশাখ উদযাপনের খরচ করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ সদস্যদের জন্য ব্যয় করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মুঠোফোনে বাংলাপ্রেসকে এতথ্য জানান। এই উ‌দ্যো‌গের মধ্য‌দি‌য়ে তি‌নি আরো একবার জ‌বি প‌রিবা‌রের মান‌বিক অ‌ভিভাবক হি‌সে‌বে দৃষ্টান্ত স্থাপন কর‌লেন। এটি জ‌বি প‌রিবা‌রের জন্য একটি মাইলফলক যে তা‌দেরে অ‌ভিভাবক এমন দি‌নে সব সময় পা‌শে আছেন।

উপাচার্য বলেন, এবার বর্ষবরণের কর্মসূচী বাতিল করা হয়েছে। এতে যে টাকাটা সাশ্রয় হচ্ছে তা করোনায় ক্ষতিগ্রস্থ বিশ্ববিদ্যালয়ের সদস্যদের জন্য ব্যবহার করা হবে। এরমধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ২৫০ জন মজুরীভিত্তিক কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। আমরা মার্চের বেতন দিয়েছি, এপ্রিলেরও দিবো। করোনায় কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যা থাকলে চিকিৎসা ব্যয় দেওয়া হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়ে ছবি তোলার ইচ্ছা আমাদের নেই। আমরা করোনায় ক্ষতিগ্রস্ত আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পহেলা বৈশাখ উদযাপনের বাজেট সাশ্রয় করে তা থেকে সহায়তা দিবো।

উল্লেখ্য যে, তিনি ক্যাম্পা‌সের চু‌ক্তি‌ভি‌ত্তিক কর্মচারী‌দের ২ মা‌সের বেতন, ক্যাম্পা‌সের কুকুরগু‌লোও যেন অভূক্ত না থা‌কে সে ব্যবস্থা করা, শিক্ষার্থী‌দের জ‌রিমানা মওকুফ, জ‌বি প‌রিবা‌রের কেউ অসুস্থ হ‌লে এর সুচি‌কিৎসার জন্য দু‌টি হাসপাতা‌লে ব্যবস্থা করেছেন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি