বর্ষাকালে মুরগি একটু কম ডিম পাড়ে: প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বর্ষাকালে মুরগি এমনি একটু কম ডিম পাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন ডিমের দাম বৃদ্ধি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এই ডিমের দাম নিয়েও চিৎকার। এরপর যখন বললাম, আমদানি করব, আমদানি আর করা লাগেনি। তার আগেই গেল দাম কমে। এখন আবার আলুর দাম বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রী বলছে যে, আলুও আমরা আমদানি করব। পচাবে তারপরও দাম কমাবে না। এটা তো ঠিক না। সেজন্য আমি বলেছি, দোকানে দোকানে না, যারা এগুলো মজুত করে তাদেরকে ধরতে হবে। ইতোমধ্যে আমি সেই নির্দেশই দিয়েছি এবং সেটাই করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৫ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪৩ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি