৪ মে ২০২৬

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাপ্রেস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লিগ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

 

মুম্বাইয়ে কয়েক দফা বৃষ্টির কারণে ম্যাচটি ২৭ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ।

 

দলের হয়ে শারমিন আকতার সর্বোচ্চ ৩৬, সোবাহানা মোস্তারি ২৬ ও রুবাইয়া হায়দার ১৩ রান করেন। ভারতের রাধা যাদব ৩ উইকেট নেন।

 

বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২৭ ওভারে ১২৬ রানের টার্গেট পায় ভারত। ৮ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে ভারত। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

 

বৃষ্টির কারণে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১টি করে জয় ও পরিত্যক্ত ম্যাচ এবং ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে এবারের বিশ্বকাপ শেষ করল টাইগ্রেসরা।

 

বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। এরপর টানা পাঁচ ম্যাচ হারে তারা।

 

২০২২ সালেও নিজেদের প্রথম বিশ্বকাপে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ। ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট পেয়েছিল তারা। এবারও পাকিস্তানের বিপক্ষে জিতেছিল টাইগ্রেসরা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি