২১ জুন ২০২৬

বৃষ্টির বার্তা নিয়ে এলো আষাঢ়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বৃষ্টির বার্তা নিয়ে এলো আষাঢ়

জীবনযাপন ডেস্ক: সকালে কাঙ্ক্ষিত স্বস্তি বৃষ্টি দিয়েই শুরু হলো আষাঢ়ের প্রথম দিন। শনিবার ভোর থেকে রাজধানীর আবহাওয়া থমথমে। আকাশে উঁকি দেয় ঘন মেঘ। সাতটা নাগাদ শুরু হয় দমকা বাতাস। সঙ্গে বৃষ্টি। স্থায়ী হয় পৌনে এক ঘণ্টার মতো।

বৃষ্টি থামলেও রোদের দেখা মেলেনি। থেমে থেমে বজ্রপাতের গর্জন শোনা যায়। এই সময় খানিকটা ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানে বৃষ্টির খবর মিলেছে।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাব কেটে গেলে রাজধানীতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগের দিন জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতর বলছে, বর্ষার প্রকৃতিগত নিয়মেই বৃষ্টি এসেছে। এখন দিনের তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করবে। এই বৃষ্টি দু’দিন স্থায়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে।

যেহেতু বর্ষাকাল শুরু হয়েই গেলো তাই স্বাভাবিকভাবেই কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন বাড়ির বাইরে বের হলে ছাতা বা বর্ষাতি সঙ্গে রাখা, কোনো কারণে বৃষ্টিতে ভিজেই গেলে দ্রুত পানি মুছে ফেলা, ভেজা কাপড় বদলে ফেলা ইত্যাদি। শিশু আর বয়স্কদের দিকে এই সময়টায় বাড়তি খেয়াল রাখতে হয়।

সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেছেন, ‘আজ সারা দিন ধরেই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব উঠে গেলেই বর্ষা সারা দেশে ছড়িয়ে পড়বে। এর আগে এই বৃষ্টি মূলত পরিবেশকে অপেক্ষাকৃত শীতল করে তুলবে। আগামী কিছুদিন বৃষ্টি মাথায় নিয়েই তো পথ চলতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি