৪ মে ২০২৬

বৃক্ষ রোপন কর্মসূচী : জয়পুরহাটে ৪৮ হাজার ৪শ চারা রোপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বৃক্ষ রোপন কর্মসূচী : জয়পুরহাটে ৪৮ হাজার ৪শ চারা রোপন

জয়পুরহাট প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে সারা দেশে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় জয়পুরহাটে বুধবার ৪৮ হাজার ৪শ চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন বুধবার সকালে ওই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত ফারজানা, নেজারত ডেপুটি কালেক্টরেট কাজী ইমাম রাজী টুলুসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে সারা দেশে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ও উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস সমূহে ১৮ হাজার ৪’শ বৃক্ষ রোপন করা হয়েছে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি