৯ মে ২০২৬

বৃহস্পতিবারও সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বৃহস্পতিবারও সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন বিকাল সাড়ে ৩টা থেকে এই কর্মসূচি শুরু হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, “আমরা আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই, রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই।” আসিফ মাহমুদ বলেন, “শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে, যতক্ষণ না আমাদের দাবি না মানা হয়। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, আমরা এক দফা বলেছি।” তিনি বলেন, “সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে- একটি কমিশন গঠন করে যৌক্তিক সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। এই দাবিতে আগামীকাল বৃহস্পতিবারও বিকাল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রতিটি রাজপথে সাধারণ শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে।” কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজকের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি