৭ মে ২০২৬

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ঢাকা: আগামী ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাচ্ছেন। এ উপলক্ষ্যে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া তাঁর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন। সেখানে পৌঁছে প্রথমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী এদিন সকালে তাঁর নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। তবে নির্বাচনী কোন আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়েছেন নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন। এবার ও তার ব্যতিক্রম নয়। এটা এবার তিনি কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে চা খাবেন, গল্প করবেন বলে জানান এই নেতা।

আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকা অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি