বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে : বিজিএমইএ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
বুধবার (৪ সেপ্টেম্বর) চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এর আগে দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বহিরাগত, স্থানীয় আওয়ামী লীগ ও কিছু বিএনপির কর্মী মিলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জন্যই গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করেছে।
তিনি বলেন, আজ থেকেই সেখানে অভিযান শুরু হবে। সরকার কঠোর অবস্থানে যাবে। যারা গার্মেন্টস খাত ধ্বংস করতে চায়, তাদের ছাড় দেয়া হবে না। তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে। আওয়ামী লীগের যারা জড়িত ছিল, তারা বেশিরভাগই পালিয়ে গেছে, তবে বর্তমানে অসন্তোষে কিছু আওয়ামী লীগের নেতাদের পাশাপশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি