৫ মে ২০২৬

বৃহস্পতিবার থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বৃহস্পতিবার থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি
বাংলাপ্রেস ডেস্ক: আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওই দিন ভোর ছয়টা থেকে সারা দেশে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত আগেই জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাতে এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ব্যক্তিরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে প্রজ্ঞাপন আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছে সরকার। এদিকে গতকাল সোমবার থেকে গণপরিবহন, শপিং মল, মার্কেটসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এটিকে বলা হচ্ছে ‘সীমিত পরিসরের লকডাউন’; যা বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চলব। এরপর শুরু হবে কঠোর বিধিনিষেধ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি