বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা চলছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্যবিধি মানার শর্তে কাল থেকে খুলছে দোকানপাট। দীর্ঘ দুই সপ্তাহ পর বেচাবিক্রির সুযোগে খুশি ব্যবসায়ীরা। বলছেন, এতে অন্তত কর্মচারীদের বেতন ভাতা দেয়া সম্ভব হবে। এদিকে, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার।
দুই সপ্তাহ পরে মার্কেট খোলার প্রস্তুতি ব্যবসায়ীদের। চলছে ধোয়া মোছার কাজও। দোকানপাট, বিপনীবিতান খোলা রাখার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। আর মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। স্বাস্থ্যবিধি শতভাগ মেনে ব্যবসায়া পরিচালনার আশ্বাস দিয়েছেন ব্যবাসায়ী নেতা ও শপিং মলগুলো।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সিদ্ধান্তের পরদিনই এলো গণপরিবহন চালুর বিষয়টি। ভার্চুয়ালি মত বিনিময়সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বৃহস্পতিবার থেকে বাস-মিনিবাস চালুর চিন্তা করছে সরকার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি