৬ মে ২০২৬

বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া। বিকেল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাস থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। এর ফলে ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন বিএনপি চেয়ারপারসন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি