বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজীর, সময় চেয়ে আবেদন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) পুলিশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার কথা ছিল। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হয়েছিল। '
কিন্তু আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে বেনজীর সময়ের আবেদন করেন বলে সাংবাদিকদের জানান দুদকের কমিশনার জহুরুল হক।বেনজীরের স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।
এদের ক্ষেত্রেও সময় চাওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের প্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে। বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।
এর আগে দুদক কমিশনার জানান, আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি